রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ধর্ষকসহ ৩ জনকে গ্রেফতার করেছে রংপুর র্যা ব-১৩ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যা ব ১৩ অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলন বলেন, শারীরিক সমস্যা থেকে চিরমুক্তির জন্য কবিরাজের পরামর্শে ৭ বছরের শিশুকে ধর্ষন করেছেন মেজবাহুল হক ঘুটু নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার গংগাচড়া উপজেলার দক্ষিণ খলেয়া কাহারটারী গ্রামে। গত ২ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভুক্তভোগি ৭ বছরের শিশুকে পূর্ব পরিকল্পিতভাবে টাকার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নেয় ধর্ষণে সহায়তাকারী সুর্যিনা বেগম। এরপর মোবাইলে গেম ও অশ্লীল সিনেমা দেখানোর পর জোরপূর্বক ধর্ষণ করে মেজবাহুল হক ঘুটু। ভুক্তভোগি শিশু চিৎকার করলেও সুর্যিনা বেগম ও আজহারুল ইসলাম খদর কোন প্রকার এগিয়ে আসেন নি। পরবর্তিতে ধর্ষক ভুক্তভোগিকে বুঝিয়ে এবং হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরে ভুক্তভোগি শিশু অসুস্থ্য হয়ে পরলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
র্যা ব ১৩ ঘটনাটি জ্ঞাত হওয়ার পর ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে ১১ জুন শনিবার গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ পৌরসভা এলাকা থেকে ধর্ষক মেজবাহুল হক ঘুটু(২৮) এবং ধর্ষণে সহায়তাকারী আজহারুল ইসলাম খদের(৫০) সুর্যিনা বেগম(২২) কে গ্রেফতার করে র্যা ব ১৩। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যার ১৩ অধিনায়ক।