হিজলা প্রতিনিধি।।
ভারতীয় বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দলের দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নভিন জিন্দাল বিশ্ব নবীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সরকারি হিজলা কলেজ এর শির্থীদের বিক্ষোভ মিছিল। ১২ জুন সকাল ১১ টায় সরকারী হিজলা কলেজ প্রঙ্গন থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদর টেকের বাজার ও খুন্না বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে মিছিলটি সরকারী হিজলা কলেজ প্রঙ্গনে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা নুপুর শর্মা ও নভিন জিন্দাল এর কুশপত্তিলিকা দাহ করে নবী প্রেমী তাওহীদী জনতা। নবী প্রেমী উৎসুক জনতা মহানবী (সাঃ )কে অবমাননা করে বক্তব্য রাখায় বিজেপি নেতা নুপুর শর্মা ও জিন্দালের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এ সময় সরকারী হিজলা কলেজ এর বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারীসহ সকল শিক্ষার্থীরা অংশ নেন। মিছিল শেষে অবমাননা কারীদের এবং ইসলামের শত্রুদের শাস্তির দাবী জানায় বক্তরা।