• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দুমকিতে দিনব্যাপী কর্মশালা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দুমকিতে দিনব্যাপী কর্মশালা।

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে পটুয়াখালীর দুমকিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ প্রান্তিক পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে কর্মশালার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগুলো হলো নারীর ক্ষমতায়ন,পরিবেশ সুরক্ষা,শিক্ষা সহায়তা,পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ,পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসনেআরা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,পাঁচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-জনপ্রতিনিধি, দপ্তর প্রধান, পুলিশ, সাংবাদিক, ইমাম- পুরোহিত সুশীল সমাজের প্রতিনিধিসহ শতাধিক মানুষ অংশ নেন।
#