বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার সকাল ১০ টার সময় উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে বের হয়ে কয়েকটি সড়ক ঘুরে মিছিল শেষে কার্যালয়ে শেষ হয় ।
সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক মামুন পারভেজের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক জলিলুর রহমান নান্না,পৌর বিএনপির সদস্য সচিব মিজান খান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুজন মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপিকা আমিনা বেগম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার রিয়াদ খান,উপজেলা ছাত্রদলের আহবায়ক শোয়েভ কবির,জেলা যুবদলের সদস্য বুলেট সহ উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
এসময় বক্তারা উপজেলা বিএনপির আহবায়ক জলিলুর রহমান নান্না বলেন “ক্রমাগত এই সরকার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে তা জনসাধারণের বাঁচার হুমকি স্বরুপ। দ্রুত দাম কমাতে হবে।”
#