মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ মির্জাগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ঘর তোলাকে কেদ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫জন মহিলা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল এগারটার দিকে মিজার্গঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে। আহতরা হলেন আনোয়ারা বেগম (৫০), আমেনা বেগম (৪০), সোনিয়া বেগম (৩০), বিবিসন বিবি (৯০) ও হাফিজা বেগম (৩০)।
এদের মধ্যে গুরুতর আহত হাফিজা বেগমকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ছে অন্যদের মির্জাগঞ্জ উপজেলা স্বাস্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।
জানাযায়, একখন্ড জমি নিয়ে ফোরকান মোল্লা ও একই এলাকার ওয়াজেদ খানদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে । ওই জমিতে গতকাল সোমবার সকালে পৈত্রিক সূত্রে দাবিদার ওয়াজেদ খান (৬৫) তার লোকজন নিয়েঘর তুলতে যায়। এ সময় প্রতিপক্ষ ফোরকান মোল্লা (৪২) তার লোকজন নিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এতে ওয়াজেদ খান পক্ষে ৪জন এবং ফোরকান মোল্লা গ্রুপে ১জনসহ মোট ৫জন আহত হয়।
মির্জাগঞ্জ থানার ওসি (তদÍ) মো: হুমায়ুন কবির জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#