• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কৃতি সন্তান আতিক তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২২, ১৪:৪১ অপরাহ্ণ
বাকেরগঞ্জের কৃতি সন্তান আতিক তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জের কৃতি সন্তান আতিকুর রহমান আতিক তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত হয়েছেন।

রবিবার (১২ জুন) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি পদে মোঃ রিপন মিয়া ও সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হক জুয়েল মোড়ল মনোনীত হয়েছেন।

সুত্র জানায়, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের আশ্রাফ আলী কাজীর মেজ পুত্র।

আতিকুর রহমান আতিক সাংবাদিকদের সাথে আলাপকালে, বাংলাদেশ ছাত্রলীগের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি মাদার অব হিউম্যাননিটি দেশরত্ন শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।