স্টাফ রিপোর্টার \ জব্দকৃত মালামাল দ্রুত প্রকল্প স্থানে ফেরত প্রদান ও উন্নয়নমূলক কর্মকান্ড সচল রাখার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদানে বিসিসির প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। বিসিক’র সচিব মো: মফিদুল ইসলাম স্বাক্ষরিত খবর বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক তাদের নিজস্ব প্যাডে গত ১০ জুন প্রকাশিত একটি প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় যে, বিসিকের অভ্যন্তরে বরিশাল সিটি কর্পোরেশনের অনুমতি ব্যতিরেকে গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগ কর্তৃক ১০ জুন শুক্রবার সন্ধ্যায় নলক‚স্থাপনের মালামালকে ‘অনুমোদনহীন’ দাবি করে সেগুলো জব্দ করা হয়। বিসিসি কোন প্রকার পূর্ব নোটিশ প্রদান করা ছাড়াই বর্ণিত প্রকল্প এলাকার চলমান কাজ বন্ধ করে ঠিকাদারের ব্যবহৃত মালামাল নিয়ে চলে যায় যা আইন সঙ্গত হয়নি বলে দাবি করেছে বিসিক। জব্দকৃত মালামালের জিম্মাদার হিসেবে সংশ্লিষ্ট থানার ওসি বা বিসিক জেলা কর্মকর্তাকে জিম্মাদার নিয়োগ করাই সমীচীন ছিলো বলে তারা মনে করে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিসিক সমগ্র বাংলাদেশে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে নিয়োজিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বিসিক প্রতিষ্ঠার পর থেকে দেশে শিল্পনগরী প্রতিষ্ঠাসহ শিল্প উন্নয়নে বিভিন্ন কর্মকাÐ পরিচালনা করে আসছে। বিসিকের ৭৯টি শিল্প নগরীতে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এই সকল নলকূপ স্থাপনের কোনটির জন্যই কোন কর্তৃপক্ষের কাছ থেকে কোন প্রকার পূর্ব অনুমোদন নিতে হয়নি বা কোন প্রকার বাধার সম্মুখীন হয়নি। এক্ষেত্রেও বরিশাল বিসিক শিল্পনগরীর অনুন্নত এলাকার উন্নয়ন এবং উন্নত এলাকার অবকাঠামো মেরামত ও পুনঃনির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পের জন্য গভীর নলকূপ স্থাপনের জন্য কোন প্রকার অনুমোদন নেওয়ার আবশ্যকতা আছে বলে মনে হয় না। উল্লেখযোগ্য কারণ ছাড়া প্রকল্প স্থান থেকে বিনা নোটিশে বিসিকের উন্নয়ন প্রকল্পের মালামাল জব্দ করে যথাযথ কর্তৃপক্ষের জিম্মায় না রেখে নিয়ে যাওয়া সরকারের শিল্প উন্নয়ন কর্মকাÐে বাধার সামিল। এছাড়াও বর্ণিতাবস্থায়, জব্দকৃত মালামাল দ্রæত প্রকল্পস্থানে ফেরত প্রদানসহ উন্নয়নমূলক কর্মকাÐ সচল রাখতে এবং প্রকল্প বাস্তবায়নের সকল প্রকার সহায়তা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক’র সচিব মো: মফিদুল ইসলাম।