• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নগরীর ভাটিখানায় ভাবিকে কুপিয়ে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৬, ২০২২, ০৮:২০ পূর্বাহ্ণ
বরিশাল নগরীর ভাটিখানায় ভাবিকে কুপিয়ে হত্যার চেষ্টা!

বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে ভাবিকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে দেবর ও তার সহযোগীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকাল দশটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত নিপাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিপা ভাটিখানা এলাকার শাজাহান মিয়ার গলির শাজাহান মিয়ার ছেলে শামীম মিয়ার স্ত্রী।

আহত নিপা জানান, দীর্ঘদিন ধরে নীপা ও তার পরিবারদের সাথে পূর্ব বিরোধ চলে আসছে দেবর শাওন ও তার সহযোগীদের।
প্রায় সময় দেবর শাওন ভাবি নিপাকে মানসিকভাবে নির্যাতন করে।
এমনকি খুটিনাটি বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ অত্যাচার শুরু করে দেয়।
এছাড়া তুচ্ছ বিষয় নিয়ে নিপা কে বিভিন্ন ভয়-ভীতির সহ খুন-জখমের হুমকি দিয়ে আসছে।

বিষয়টি নিয়ে নিপার স্বামী শামীম পরিবারের মান সম্মানের দিকে তাকিয়ে ছোট ভাই শাওনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে না গিয়ে বারবার তাকে বোঝানোর চেষ্টা করে। শামীম পরিবারের মধ্যে শান্ত নিরহ হওয়ায় কেউ তার কথা কর্ণপাত করে না।
পারিবারিকভাবে এসব বিষয়ে প্রতিবাদ করা হলে শাওন আরো বেপরোয়া হয়ে যায়।

ঘটনার দিন বৃহস্পতিবার সকাল দশটায় তুচ্ছ বিষয় নিয়ে নিপার সাথে শাওনের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে একপর্যায়ে শাওন সহ তার সহযোগীরা নীপাকে হত্যার চেষ্টা কুপিয়ে রক্তাক্ত জখম করেন।

স্থানীয় পরিবারের সহযোগীরা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করেন।
উল্লেখ্য এর পূর্বেও একাধিকবার শাওন হামলা চালায় ভাবী নিপার উপর।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।