সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান শ্রী ব্রজ গোপাল দেবনাথ আজ মেহেন্দিগঞ্জে আসলে তাকে গণসংবর্ধনা দেন সর্বস্তরের মানুষ। আজ শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ব্রজ গোপাল দেবনাথ। এসময় ব্রজ গোপাল দেবনাথ এর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন মেহেন্দিগঞ্জ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মেহেন্দিগঞ্জ মহাশ্মশান রক্ষা কমিটি, বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটি ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ। গণসংবর্ধনায় কেন্দ্রীয় নেতা ব্রজ গোপাল দেবনাথ বলেন, অস্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দকে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান। ঐক্যের কোন বিকল্প নেই, ঐক্যই শক্তি। এসময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক মনোজ দেবনাথ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লাল নাথ, মদন মোহন মন্দিরের সভাপতি নিমাই চন্দ্র, জগন্নাথ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক অখিল দেবনাথ, সোনামুখী শীতলা ও কালী মন্দিরের সভাপতি মনোরঞ্জন সাধু, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র বিশ্বাস, কালাচাঁদ মন্দিরের সাধারণ সম্পাদক মরণ কর্মকার, চরহোগলা শীতলা ও কালী মন্দিরের সভাপতি অনুকূল সিকদার, খরকী দূর্গা মন্দিরের সভাপতি বাদল চন্দ্র রায় ঝন্টু, অবসরপ্রাপ্ত শিক্ষক খগেন চন্দ্র মল্লিক, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমন দে, দপ্তর সম্পাদক অজয় গুহ, লোকনাথ সার্বজনীন মন্দিরের সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় কুমার গুহ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সঞ্জয় দেবনাথ, সাংবাদিক নিত্য গোপাল দেবনাথ, জগন্নাথ জিউর মন্দিরের পুরোহিত অনিমেষ ভট্টাচার্য, মদন মোহন মন্দিরের পুরোহিত গৌরাঙ্গ ভট্টাচার্য, লোকনাথ সার্বজনীন মন্দিরের পুরোহিত চিত্তরঞ্জন ভট্টাচার্য, বঙ্গ বিহারি দেবনাথ, সুব্রত কুন্ডু, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় শিক্ষক সুমন দেবনাথ, সাংবাদিক অমিত পাল, সাংবাদিক অমিত দাস সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মন্দির কমিটির কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।