• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল ডেনমার্ক আওয়ামী লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৮, ২০২২, ১৩:৪১ অপরাহ্ণ
আগামীকাল  ডেনমার্ক  আওয়ামী লীগের সম্মেলন

বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগের কাউন্সিলের পূর্বে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং সংগঠনকে ঢেলে সাজাতে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।সুইজ্যারল্যাণ্ডের পর এবার আগামী রোববার ১৯ জানুয়ারী ডেনমার্ক আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বলেন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে,ডেনমার্ক আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে একটি সুন্দর কমিটি হবে বলে আশা করি। তিনি বলেন ডেনমার্ক আওয়ামী লীগে কোন বিভেদ নাই তবে পদলোভী কিছু লোক থাকবেই যারা দলকে ভাঙার জন্য সব সময় কাজ করে।ইতিমধ্যে রাজধানী কোফেনহেগেনে বিভিন্ন দেশের সভাপতি সম্পাদক আসতে শুরু করেছে ।