• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২২, ০৬:২২ পূর্বাহ্ণ
গলাচিপা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

তারিখঃ ২০ জুন ২০২২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন। আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, ডা. মেজবাহউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীসহ ১২ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি সকল দপ্তরের প্রধানগণ। এ সময় উপজেলার উন্নয়নমূলক ও সামাজিক কর্মকান্ড সম্পর্কে আলোচনা করা হয়।