• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বৃদ্ধা মায়ের ঠাই হয়েছে পরিত্যাক্ত দোকানে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২২, ১৩:১১ অপরাহ্ণ
গৌরনদীতে বৃদ্ধা মায়ের ঠাই হয়েছে পরিত্যাক্ত দোকানে

স্টাফ রিপোর্টার, বরিশাল \ মায়ের নামের জমি লিখে নেওয়ার পর বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের। ঘর থেকে বের করে দেয়ার পর বৃদ্ধা মা হালিমা বেগমের (৮২) ঠাই হয়েছে নলচিড়া বাজারে থাকা তার মৃত স্বামীর একটি পরিত্যক্ত দোকান ঘরে। ঘটনার প্রতিবাদ করায় বৃদ্ধার তিন কন্যা, ছোট ছেলে, মেয়ে জামাতা ও নাতিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, নলচিড়া গ্রামের শাহজাহান মৃধা গত ২০ বছর আগে মারা যান। তিনি মারা যাওয়ার আগে তার স্ত্রী হালিমা বেগমের নামে ৬৪ শতক জমি লিখে দেন।
বৃদ্ধা হালিমা বেগম জানান, তার বড় ছেলে মাহাবুব মৃধা বিভিন্ন ধরনের চাঁপ সৃষ্টি করে তার নামের জমি লিখে নিয়েছেন। গত চারদিন পূর্বে তাকে তার স্বামীর ঘর থেকে বের করে দিয়েছে। বর্তমানে নলচিড়া বাজারে মৃত স্বামীর রেখে যাওয়া একটি পরিত্যক্ত দোকান ঘরে মানববেতর জীবনযাপন করছি। স্বামীর ভিটায় ফিরে যাওয়ার জন্য তিনি (হালিমা) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
বৃদ্ধার ছোট ছেলে মমিন মৃধা অভিযোগ করে বলেন, মায়ের নামের জমি লিখে নেয়ার প্রতিবাদ করায় বড় ভাই মাহাবুব মৃধা তাকে (মমিন) সহ তার তিন বোন এবং বোন জামাতা, ভাগ্নেসহ ১০ জনকে আসামি করে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। বর্তমানে মাকে ঘর থেকে বের করে দেয়া হয়েছে। অভিযুক্ত মাহবুব মৃধার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।