• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফাদার ইন্মানুয়েল কানন রোজারিওকে বরিশাল ধর্ম প্রদেশের বিশপ পদে নিয়োগ প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২২, ১৪:২৩ অপরাহ্ণ
ফাদার ইন্মানুয়েল কানন রোজারিওকে বরিশাল ধর্ম প্রদেশের বিশপ পদে নিয়োগ প্রদান

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ইন্মানুয়েল কানন রোজারিওকে বরিশাল ধর্ম প্রদেশের বিশপ পদে নিয়োগ প্রদান করেছে। সোমবার ভাটিকান রাস্ট্র দূত এই নিয়োগপত্র আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদার বিকাল ৪ টায় বরিশাল ক্যাথিডাল ধর্ম প্রদেশের সকল ধর্ম যাজাক ও খৃষ্ট ভক্তের সামনে এই নিয়োগ পত্র পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল ক্যাথিডাল ধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার লাজারুস গোমেজ, ফাদার অনল ট্যারেন্স ডি কস্তা, ফাদার লেকাভালিয়ের গোমেজ, সিস্টার মাদলিন, সিস্টার ক্লারা, হানিমা, রেজিনা, চার্চের নেতা জেমস প্রেমানন্দ বিশ্বাস, এলডিন সিপন হালদার, বরিশাল খিস্টান এসোসিশেনের সাধারণ সম্পাদক এলবাট রিপন বল্লভ প্রমূখ।