• ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিভাগীয় সেমিনারে বক্তারা : ৪০ সালের মধ্যে হবে তামাকমুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২২, ২০২২, ১১:০৩ পূর্বাহ্ণ
বিভাগীয় সেমিনারে বক্তারা : ৪০ সালের মধ্যে হবে তামাকমুক্ত

স্টাফ রিপোর্টার ॥ দিনে দিনে তামাক ও ধূমপান সেবনকারীর সংখ্যা কমছে। ইতোমধ্যে এক জরিমে ৮ ভাগ কমেছে বলে উঠে এসেছি। প্রধানমন্ত্রী ঘোষিত ৪০ সালের মধ্যে আমরা তামাকমুক্ত দেশে চলে যাবো। এ জন্য তামাক নিয়ন্ত্রনে সর্বস্তর থেকে তামাক নিয়ন্ত্রনে কাজ করতে হবে। তৈরি করতে হবে জনসচেতনতা। স্কুল কলেজগুলোকে গুরুত্ব দিয়ে এই সচেতনতামূলক কার্যক্রম করতে হবে। বুধবার বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ বাস্তবায়নে করনীয় ভিষয়ক বিভাগীয় সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এই সেমিনারের সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহিন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, তথ্য অধিদপ্তরের পরিচালক জাকির হোসেন, ডব্লিউবিবি ট্রাস্টের মাহাবুবুল আলম, তামাক বিরোধী জোটের সমন্বয়কারী এনায়েত হোসেন, দি অডেশাস চেয়ারম্যান সাইদুর রহমান পান্থ প্রমুখ।
গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে রিপোর্টে দেখা যায়, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ধূমপায়ী এবং ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীর হার হ্রাস পেয়েছে প্রায় ৮ শতাংশ। তামাকের ব্যবহার কমার তুলনামূলক হার প্রায় ১৮ শতাংশ, যা তামাক নিয়ন্ত্রণে সরকারের সাফল্যের স্বাক্ষর বহন করে। টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজি অর্জন এবং ‘সুস্থ জাতি’ গড়তে ৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাক নির্মূলের পরিকল্পনা নিয়েছে সরকার। এ বিষয়ে সবার সজাগ থাকতে হবে। তবে বাজারে জাপানি তামাক কোম্পানি জেটিআই, বিট্রিশ টোবাকোসহ অন্যান্য কোম্পানীগুলো বিভিন্ন উপায়ে বিজ্ঞাপন প্রচার করছে এ বিষয়েও সবার সচেতনতা দরকার বলে মনে করেন বক্তারা। ##