• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গৌরনদীতে আনন্দ র‌্যালী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৫, ২০২২, ১৭:৩৬ অপরাহ্ণ
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গৌরনদীতে আনন্দ র‌্যালী

গৌরনদী প্রতিনিধি \ প্রধানমন্ত্রী কর্তৃক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরনীয় করে রাখতে বরিশালের গৌরনদীতে আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও “স্বপ্নের পদ্মা সেতু” শীষর্ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে আনন্দ র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর আলম প্রমূখ। শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।