রিয়াজুল হক সাগর , রংপুর জেলা প্রতিনিধিঃ।
বাংলাদেশের সক্ষমতার ভিত্তিস্তম্ভ পদ্মসেতু উদ্বোধন শীর্ষক রংপুরে ফিরেদেখা’র কবিতা পাঠ, আলোচনা ও আম উৎসব পালিত। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী ও কথাশিল্পী পাভেল রহমান, লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিরেদেখা’র সাধারণ সম্পাদক সাকিল মাসুদ।
অনুষ্ঠানে এমাদউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে কবিতা পাঠ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি এ এস এম হাবিবুর রহমান, ড. শাহ সুলতান তালুকদার, শহীদুর রহমান, মাসুম মোরশেদ, ময়নুল ইসলাম, নন্দিতা মুখার্জি, ড. মাহমুদুল আলম, নাফিসা নুসরাত মৌ, আল আমিন ইসলাম, হাসনাইন রাব্বি, বেলাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মাঝে মৌসুমী ফল আম খাওয়ার উৎসব আয়োজন রাখা হয়। এ সময় ফিরেদেখা’র অন্যতম সদস্য নন্দিতা মুখার্জির জন্মদিন উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত সাহিত্যকর্মী নাহিদ রিভার অকাল প্রয়াণে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয় ও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ফিরেদেখা’র সহসভাপতি কবি তাসমীন আফরোজ এর রোগমুক্তি কামনা করা হয়।