হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভায় জীবনের নিরাপত্তা চাইলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।শনিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তরা বক্তব্য রাখেন।উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম তার বক্তব্যে বলেন ২০০৯ সাল থেকে মহিলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি।যেখানে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।সেখানে সাধারন মানুয়ের কি অবস্থা ?প্রতিনিহত সন্ত্রাসীরা আমাকে হুমকি দিয়ে আসছে।গত ২০১৬ সালে একবার ডাকাতদল আমার বাড়িতে ডাকাতি করে সবত্র লুটে নিয়েছে।বর্তমানে আমি কোথায় একা চলতে পারি না।ভয়ে রাতে বাসায় ঘুমাতে পারছি না।তাই জীবনের নিরাপত্তার জন্য গত ১৫ ই জুন হিজলা থানায় একটি সাধারন ডায়রী করেছি।এ সময় উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী,ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া,নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে,হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,বরজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার,হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈফিকুর রহমান,মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন সহ সাংবাদিক মুক্তিযোদ্ধা,শিক্ষক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।