মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি
অদ্য ২৭ জুন ২০২২ তারিখ বামনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে ১। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প হতে ১০(দশ) টি বকনা গরু এবং ২। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প হতে ১০( দশ) টি বকনা গরু ২০(বিশ) জন সুফলভোগী মৎস্যজীবীদের মাঝে বিতরণ করা হয়। উক্ত বকনা গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইদুর রহমান, জেলা প্রশাসক,বরগুনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইতুল ইসলাম লিটু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বামনা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব),বরগুনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যানবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব বিবেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার,
বামনা,বরগুনা, প্রমুখ।