• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুন ক্যাডেট মেহেদী হাসান বাপ্পীর শ্রেষ্ঠ ফায়ারারের ইনসিগনিয়া অর্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৯, ২০২২, ১৭:২৩ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুন ক্যাডেট মেহেদী হাসান বাপ্পীর শ্রেষ্ঠ ফায়ারারের ইনসিগনিয়া অর্জন

শেখ রাসেল,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট ইন-চার্জ সিইউও মেহেদী হাসান বাপ্পী (পরিসংখ্যান-মাস্টার্স) সুন্দরবন রেজিল

বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুন ক্যাডেট মেহেদী হাসান বাপ্পীর শ্রেষ্ঠ ফায়ারারের ইনসিগনিয়া অর্জন

শেখ রাসেল,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট ইন-চার্জ সিইউও মেহেদী হাসান বাপ্পী (পরিসংখ্যান-মাস্টার্স) সুন্দরবন রেজিমেন্ট কতৃক রেজিমেন্ট ক্যাম্পিং ২০২১-২২ উপলক্ষে যশোর সেনানিবাসে আয়োজিত ক্ষুদ্র প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন। ২৮ বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুন ক্যাডেট মেহেদী হাসান বাপ্পীর শ্রেষ্ঠ ফায়ারারের ইনসিগনিয়া অর্জন

শেখ রাসেল,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট ইন-চার্জ সিইউও মেহেদী হাসান বাপ্পী (পরিসংখ্যান-মাস্টার্স) সুন্দরবন রেজিমেন্ট কতৃক রেজিমেন্ট ক্যাম্পিং ২০২১-২২ উপলক্ষে যশোর সেনানিবাসে আয়োজিত ক্ষুদ্রান্স ফায়ারিং প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন। ২৮ জুন ২০২২ তারিখে তাকে এই অর্জনের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ ফায়ারারের ইনসিগনিয়া প্রদান করা হয়।
এছাড়াও বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট আফসানা আক্তার(আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-৩য় বর্ষ)বিএনসিসির সর্বোচ্চ র্যাংক ক্যাডেট আন্ডার অফিসার (সিইও) পদে পদোন্নতি প্রাপ্ত হন।

এ সম্পর্কে শ্রেষ্ঠ ফায়ারারের ইনসিগনিয়া অর্জনকারী মেহেদী হাসান বলেন,আমার ক্যাডেটশীপের মেয়াদ একেবারেই শেষের দিকে। বিদায়লগ্নে এরকম একটি অর্জন সত্যিই আমার জন্য অনেক আনন্দের।
বিভিন্ন ক্যাম্পে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটরা বরাবরই নানা গৌরবময় অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নামকে উজ্জ্বল করছে। তারই ধারাবাহিকতা আমার এই অর্জন। আমি আশা করি সামনের দিনে আমাদের ক্যাডেটরা এর ধারাবাহিকতা বজায় রেখে সারাদেশে বিশ্ববিদ্যালয়ের মাথা আরো উচু করবে।