• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিনামূল্যে বীজ-সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩০, ২০২২, ১১:১১ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিনামূল্যে বীজ-সার বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ চলতি আমন মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বরিশালের গৌরনদী উপজেলার ছয়শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণের উদ্বোধণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণের উদ্বোধণ করেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন প্রমূখ।