শেখ রাসেল, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হবে ২৮ জুলাই।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কতৃক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি নবিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ৮ জুলাই।যেটাকে বিশ্ববিদ্যালয় দিবস হিসাবে উদযাপন করা হয়।
কিন্তু এবার ৮ জুলাই ঈদের ছুটি থাকায় ২৮ জুলাই দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য গোপালগঞ্জ এ অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০০১ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদ্বোধন হয়।