• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে তিন হাজার ইয়াবা সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১, ২০২২, ১৬:১৪ অপরাহ্ণ
নলছিটিতে তিন হাজার ইয়াবা সহ আটক ১

ঝালকাঠির নলছিটিতে তিন হাজার পিস ইয়াবাসহ বায়েজিদ খলিফা (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার গার্লস স্কুল রোড থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন। আটক বায়েজিদ খলিফা শহরের সবুজবাগ এলাকার হালিম খলিফার ছেলে।

ডিবি ওসি মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজিদ খলিফাকে তিন হাজার পিস ইয়াবা সহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।