• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ওয়ারেন্টভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২, ২০২২, ০৯:৫৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে ওয়ারেন্টভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি \ মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী বরিশালের গৌরনদী উপজেলার শীর্ষ মাদক বিক্রেতা হীরা মাঝিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সকালে গ্রেফতারকৃত আসামী হীরা মাঝিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত হীরা বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের ইংগুল মাঝি ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হীরা মাঝিকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১০/১২ টি মামলা রয়েছে।