• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অচল রাস্তা সচল করলেন স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৪, ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ণ
অচল রাস্তা সচল করলেন স্থানীয়রা

গৌরনদী প্রতিনিধি \ বর্ষায় কাদা-পানিতে একাকার হয়ে দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার প্রায় ছয়’শ ফুট মাটির রাস্তা। অবশেষে স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুপ্রেরণায় চলাচলের অনুপযোগী রাস্তায় বালু দিয়ে মেরামত করে সচল করা হয়েছে।
মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ জানান, মাহিলাড়া ধান হাট থেকে নলচিড়া ইউনিয়নের হাজিপাড়া সড়কের মাহিলাড়া অংশে ছয়শ’ ফুট রাস্তায় পানি-কাদা জমে তিনটি গ্রামের বাসিন্দাদের পায়ে হেটে চলাচল করাও মুশকিল হয়ে পড়েছিলো। অবশেষে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর অনুপ্রেরণায় অচল হয়ে পড়া রাস্তায় বালু দিয়ে মেরামত করে সচল করেছেন স্থানীয়রা।