• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২২, ০৮:১৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমি জমা বিরোধের জের ধরে কৃষক শেখ নুরুল ইসলাম খান হত্যা মামলায় আব্দুল হান্নান শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলায় সাজাপ্রাপ্ত আসামীর স্ত্রী মহুরোন নেছাকে খালাস দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (০৫জুলাই) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় ঘোষনা দেন।

মামলার বিবরনে জানাগেছে, টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামে জমি জমা নিয়ে কৃষক শেখ নুরুল ইসলাম খানের সাথে সাজাপ্রাপ্ত অসামী আব্দুল হান্নান শেখের বিরোধ চলে আসছিল। গত ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে জমি দেখে বাড়ী ফেরার পথে সাজাপ্রাপ্ত অসামী আব্দুল হান্নান শেখ ও তার লোকজন শেখ নুরুল ইসলাম খানকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন ২০ ডিসেম্বর মারা যান।

এঘটনায় থানায় মামলা না নিলে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারী নিহতের স্ত্রী আফরোজা নাহার রানু বাদী হয়ে ৬ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুইজনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। পরে দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় ঘোষনা দেন।

বাদী পক্ষে এ্যাডভোকেট মো: শহিদুজ্জামান খান ও আসামী পক্ষে এ্যাডভোকেট আমিনুর হোসেন বিশ্বাস মামলাটি পরিচালনা করেন। #