• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনী প্রধানের পক্ষ দু:স্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২২, ০৮:১৮ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় সেনাবাহিনী প্রধানের পক্ষ দু:স্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেনাবাহিনী প্রধান জেনালের এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে এক হাজার দু:স্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়ার তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (০৫ জুলাই) বেলা ১১টায় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা দু:স্থ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন। এ ঈদ উপহারের মধ্যে পোলাওর চাল, সাধারণ চাল, সেমাই, চিনি, ডাল ও তেল রয়েছে।

এসময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #