• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে তিন শতাধিক অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২২, ১১:১৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে তিন শতাধিক অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ

স্টাফরিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দু:স্থ শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্রের তিন শতাধিক অসহায় শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ মঙ্গলবার (০৫ জুলাই) বিকালে শেখ রাসেল দু:স্থ শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্রে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী এবং বিমান বাহিনী লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তাহমিদা হান্নান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের হাতে এ রান্না করা খাবার তুলে দেন।

এসময় বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ এবং আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু, বাশার ও মতিউর-এর সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। #