• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দুই পরিবহনের মূখোমূখি সংঘর্ষ, আহত-৩২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৬, ২০২২, ০৯:৫২ পূর্বাহ্ণ
গৌরনদীতে দুই পরিবহনের মূখোমূখি সংঘর্ষ, আহত-৩২

গৌরনদী প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় যাত্রীবাহি দুই পরিবহনের মূখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩২ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, বুধবার দুপুর বারটার দিকে মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় আল মোবারাকা ও বরিশাল এক্সপ্রেস নামের দুই যাত্রিবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩২ জনকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, দূর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।