• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মা মেয়ে ছেলেসহ নিহত ৪জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৬, ২০২২, ১০:৪২ পূর্বাহ্ণ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের  মা মেয়ে ছেলেসহ নিহত ৪জন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুরের সদরে ট্রাক চাপায় মা মেয়ের পরে চিকিৎসাধীন অবস্হায় মারা গেছে ৩ বছরের শিশু ছেলে নাসিরুল্লাহ। ৬ জুলাই বুধবার ভোর ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

ঈদ করতে মোটর সাইকেলে করে স্ত্রী এবং দুই শিশু সন্তানকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার নামুপাশ টিকরি গ্রামের উদ্দেশ্য রওয়া দেন দিনাজপুরের বিরল উপজেলার ট্যাগরা দারুল হাদিস সালাফীয়া মাদ্রাসায় কর্মরত প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন। ভোর পৌনে ৫ টায় দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালের সামনের সড়কে তেলবাহী ট্রাকের চাপায় দুর্ঘটনাস্হলে তার স্ত্রী বিউটি বেগম (৩৫) এবং মেয়ে ফাহিমা আক্তার (১২) নিহত হয়। আহত অবস্থায় তাকেসহ তিন বছরের শিশু সন্তান নাসিরুল্লাহকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যায় শিশু সন্তান নাসিরুল্লাহ ।

দুপুরে নিহত স্ত্রী ও দুই সন্তানকে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্য রওয়ানা দেন আহত শিক্ষক মোহাম্মদ হোসাইন।

দিনাজপুর কোতোয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, দুর্ঘটনাস্হলে মা মেয়ের পরে চিকিৎসাধীন অবস্হায় মারা গেছে শিশুটিও।

এছাড়াও দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের ১৩ মাইল আমতলি নামক এলাকায় বাস চাপায় সাইদুর রহমান নামে একজন মোটর সাইকেল আরোহী নিহত এবং রেজিনা খাতুন নামে একজন পথচারি নারী আহত হয়েছেন। আজ ভোর ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।

দিনাজপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ এন এম মাসুদ জানান, নিহত মোটর সাইকেল চালক সাইদুর রহমান বীরগঞ্জে উপজেলার বাসিন্দা। তিনি পার্বতীপুর উপজেলায় তহশীলদার হিসেবে কর্মরত। মোটর সাইকেল চালিয়ে কর্মস্হলে যাবার সময় ১৩ মাইল আমতলী এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন তিনি। এসময় রেজিনা খাতুন নামে একজন নারী পথচারি আহত হয়েছে৷ ঘাতক বাসটি হেফাজতে নিয়েছেন তারা।