আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি : যশোর কোতয়ালী থানাধীন হাজী মোহাম্মদ মহসীন সড়কে জব্বার এন্ড সন্স দোকানের সামনে থেকে জনৈক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৫), পিতা- আবুল বাশার, সাং-চাঁচড়া মধ্যপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে অপহরণ পূর্বক জব্বারের দোকানের পিছনে গলি পথে জনৈক শিপলু’র কথিত টর্চার সেলে নিয়ে জনৈক কুলসুম এর পাওনা টাকা আদায়ের লক্ষ্যে আটক করে শিপলুর নির্দেশে অজ্ঞাতানামা ৭/৮ জন সন্ত্রাসী বেধম মারধর করে শরীরে নীলা ফোলা জখম করে অপহৃতের বাড়ীতে খবর পাঠিয়ে ব্যাংক চেক গ্রহন ও ব্যাংক স্টামে স্বক্ষর নেয় এবং বিকাশে ও নগদ ৫৩,০০০/= টাকা গ্রহণ করে। সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছাইয়া ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার এবং শিপলুসহ ৩ আসামীকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ব্লাংক চেক, নগদ ৩৫,০০০/= টাকা বিকাশের মোবাইল ফোন জব্দ করেন।
এই ঘটনা সংক্রান্তে ভিকটিমের ভগ্নিপতি সাইফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দিলে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৩৭, তাং- ০৮/০৭/২০২২খ্রিঃ, ধারা- ৩৬৫/৩৪২/৩৮৫/৩৮৬ পেনাল কোড।
শহরের প্রানকেন্দ্রে এমন পৈশাচিক , নির্মম ঘটনার প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় কঠোর হস্তে এমন চাঁদাবাজী/সন্ত্রাসীদের দমনের জন্য নির্দেশ প্রদান করেন। নির্দেশ পেয়ে যশোর “ক” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, পিপিএম এর নেতৃত্বে থানা ও ডিবি পুলিশ জড়িত পলাতক অপরাধীদের গ্রেফতারের জন্য সাড়াশি অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
১। শাহজাহান কবির শিপলু (৪৩), পিতামৃত- আব্দুর রব, সাং- পুরাতন কসবা কাজীপাড়া,
২। মোছাঃ কুলসুম (৩০), স্বামী- ইমদাদুল হক, সাং- চাঁচড়া কবরস্থান
৩। মোঃ শফিকুল ইসলাম চিন্টু ((৩৬), পিতামৃত- সাইদুর আলম, সাং- বকচর, সর্বথানা-কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতের বিবরণঃ
১। ব্ল্যাংক চেক
২। ০৩টি কাঠের লাঠি
৩। নগদ ৩৫,০০০/= টাকা
৪। বিকাশের মোবাইল ফোন।