মোঃ মোবারক হোসেন রুবেল
ধর্মপাশা প্রতিনিধি:
আজ (শুক্রবার) সকাল ১১:৫৫ মিনিটে সময় ধর্মপাশা উপজেলার সেলবরষ উত্তর বীর নিবাসী বীর মুক্তিযোদ্ধা নুর হুসেন সাহেব (৭০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক গুরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।তিনি ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এবং একই উপজেলার সেলবরষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।তিনি দীর্ঘ দিন যাবত ক্যান্সারে ভুগছিলেন।