বিশ্বনাথের টেংরার যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে বন্যায় দূর্গত গ্রামের দুইশত সত্তর জন গরীব ও অসহায়দের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে গতকাল ৮ জুলাই শুক্রবার সকাল দশটায়। এ উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী টেংরা শাহী ঈদগা পরিচালনা কমিটির মোতাওয়াল্লী মুরব্বী আজম আলী, টেংরা শাহী ঈদগা পরিচালনা কমিটির অন্যতম সদস্য মুরব্বী নিয়াজ আলী মরিল,শামীম আহমদ, কন্ট্রাক্টর জাহেদুর রহমান,
বাংলাদেশ ব্যাংক সিলেট ব্রাঞ্চের অন্যতম কর্মকর্তা আল জাহান,
সাংবাদিক শাহিন উদ্দিন, কৃষি ব্যাংক কর্মকর্তা মুহিম খাঁন, সমাজসেবী আজাদ
মিয়া, যুব সংগঠক শাহাদাৎ হোসেন,ফার্মেসী ব্যবসায়ি আবসান খাঁন,
ইংলিশ ভাষা কোর্স প্রশিক্ষক নমিক মিয়া।
এতে অন্যানোর মধ্যে উপস্হিত ছিলেন, মুরব্বী হানিফ আলী, মুরব্বী বাবরু মিয়া, কলাই মিয়া, সৈয়দ ফারুক মিয়া, বাবুল
খাঁন, আছকর আলী, নুরুল হক, বদরুল হোসেন, লিকন আহমদ, মুর্শেদুর রহমান, মাহমুদ খাঁন, কামাল আহমদ ও আনছার আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা হচ্ছেন, আমাদের পরম বন্ধু। স্বদেশবাসীর দূর্যোগকালীণ সময়ে স্বদেশের মানুষের পাশে থাকেন আমাদের প্রবাসীরা।
তাছাড়া গ্রামে সকল উন্নয়ন কর্মকান্ডে টেংরা গ্রামের প্রবাসীদের অবদান অনন্য।
সে জন্য অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং তাদের সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।
অনুষ্ঠানটি সম্প্রচার করে বিশ্বনাথের জনপ্রিয় চ্যানাল এস এন বি।
চ্যানালটির পরিচালক হচ্ছেন এ কে এম তুহেম।