সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পৌরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু জবাই করার আহবান জানিয়েছেন গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন । তিনি বলেন, আপনারা নির্দিষ্ট স্থানে কোরবানি দিন। প্রয়োজনে আমরা গাড়ি দিয়ে আপনার বাড়িতে মাংস পৌঁছে দেব। আর আমরা পশুর বর্জ্য রাখার জন্য ব্যাগ দেব। সেগুলোতে বর্জ্য রাখবেন। কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারে এলাকায় ঈদের দিন পরিচ্ছন্নকর্মী গাড়ি মাঠে থাকবে। ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে জানান মেয়র তুহিন ।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, আমরা আগে ওয়ার্ডে ওয়ার্ডে প্যান্ডেল খাটিয়ে দিতাম কিন্তু সেসব জায়গায় পশু কোরবানির জন্য আসতো না। কারণ কাউকে বাধ্য করার ব্যবস্থা ছিল না। তাই, এবার নির্দিষ্ট জায়গায় কোরবানি জন্য পৌরসভায় জায়গা ৯ ওয়ার্ডে পশু কোরবানির প্যান্ডেল থাকবে, পৌর সভায় তদারকি দল থাকবে। এসব জায়গা ছাড়া অন্য কোথাও পশু কোরবানি দেওয়া যাবে না।