• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপার গোলখালী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৯, ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ
গলাচিপার গোলখালী  ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাল বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
সারা দেশের ন্যায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন কার্ড ধারী ৪ হাজার ৪ শত ৯৩ জন হতদরিদ্রের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ভিজিএফের চাল বিতরণ করেন গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো.নাসির উদ্দিন হাওলাদার । এ সময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার মাহবুব আলম , গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম হাওলাদার, প্যানেল চেহারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. দুলাল প্যাদাসহ ৯ টি ওয়াডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গন, আওয়ামী লীগ, যুব লীগ,ছাত্র লীগের নেতৃ বৃন্দ। ঈদুল আযহা উপলক্ষে অসহায়,হতদরিদ্র ও দুস্থ পরিবারগুলো চাল পেয়ে আবেগে আপ্লূত হয়ে পড়েন ।