• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোরবানির হাটে হারানো টাকা ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সঞ্জিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৯, ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ণ
কোরবানির হাটে হারানো টাকা ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সঞ্জিত

পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালী উপজেলার সাপ্তাহিক কোরবানির হাটের দিন দক্ষিণ বাজারে বসে ব্যবসায়ী আবদুল মান্নার (চাল ব্যবসায়ী) নামে এক ব্যক্তির ৭১ হাজার টাকা হারানো যায়। চিড়াপাড়া গ্রামের একটি ওষুধ কোম্পানির রিপেনজেটিভ সঞ্জীব নামে এক ব্যক্তি টাকা গূলো পায়। তিনি টাকা পাওয়ার বিষয়টি সদর ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যাপারটি অবহিত করেন এবং ফেসবুকে পোস্ট করেন ।
ফেসবুকের এই পোস্ট দেখে আব্দুল মান্নান নামে ঐ ব্যক্তি যোগাযোগ করেন এবং সে একাত্তর হাজার টাকা হারানো গেছে বলে দাবি করেন পরে তার কথা ও টাকার সাথে মিল পাওয়া যায়। পরে সঞ্জীব , ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার উপস্থিতে মান্নার নামের ব্যক্তিকে টাকাটি ফেরত দেওয়া হয়।
উপস্থিত সকলের সততার জন্য সঞ্জীব বাবুকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানায়।