• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা’য় এক ব্যক্তির দুই জম্ম সনদ! প্রতারণা করে পাসপোর্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৬, ২০২২, ১১:০৩ পূর্বাহ্ণ
কুমিল্লা’য় এক ব্যক্তির দুই জম্ম সনদ! প্রতারণা করে পাসপোর্ট করার অভিযোগ

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের চাষাপাড়া’য় এক ব্যক্তির জম্ম সনদ দুইটি এমন তথ্য ও অভিযোগ পাওয়া গেছে। চৌয়ারা ইউনিয়ন পরিষদের বর্তমান সচিব মতিউর রহমানের যোগসাজশে এমন রাষ্ট্রবিরোধী কর্মকান্ড ঘটেছে বলে জানা যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-চাষা পাড়া গ্রামের সুলতান আহাম্মদ ও রেজিয়া বেগমের ৪ পুত্র ও ৫ কন্যা সন্তান রয়েছে। ৪পুত্র সন্তান গুলো হলেন-মিজানুর রহমান শুয়াগাজী বাজারের ব্যবসায়ী, মোস্তাফিজুর রহমান-সৌদি প্রবাসী, আবদুল্লাহ মাসুদ বর্তমানে বিদেশ ফেরত ও মশিউর রহমান সৌদি প্রবাসী। এদের সকলেরই জম্ম নিবন্ধন করা হয়েছে বলে জানা যায়। গত ২০১৩ সালের ১৭ ডিসেম্বর নিদিষ্ট আবেদন ফরমে তথ্য দিয়ে জম্ম নিবন্ধনের জন্য কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়ন পরিষদে পুত্র আবদুল্লাহ মাসুদের জম্ম সনদের জন্য আবেদন করেন পিতা সুলতান আহাম্মদ এবং ২০১৩ সালের ১৭ডিসেম্বর আবদুল্লাহ মাসুদের জম্ম সনদটি অনলাইনও করা হয়। যাহার জম্ম সনদ নং: ১৯৭৮১৯১৩৩৩৯১০০৫৮৪। জম্ম তারিখ-২৩/১০/১৯৭৮। উক্ত অনলাইনকৃত জম্ম নিবন্ধন দিয়ে আবদুল্লাহ মাসুদ সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন হতে পাসপোর্ট করার তথ্য মিলেছে। যাহার পাসপোর্ট নং: বি এক্স ০৭০৭২৪৪। পূর্বের পাসপোর্ট নং: বিএ ০০৯৫৯১৪। আবদুল্লাহ মাসুদ (৪৫) সৌদি আরবে থাকাকালীন বিভিন্ন শ্রমজীবি মানুষকে ভালো চাকরি দেওয়ার নাম করে গত ২০১৫ সাল হতে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে ভোক্তভোগী কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর গ্রামের আনোয়ার হোসেন, গোপাল নগর গ্রামের কামাল হোসেন, বগুড় গ্রামের আবুল কালাম, সদর দক্ষিণ উপজেলার তুলাতুলি গ্রামের শরীফ ও সাইফুলসহ প্রায় ৩০ জন যুবক সৌদি আরবে ২০১৯ ও ২০২০সালের বিভিন্ন সময়ে তাদের কে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে লম্পট আবদুল্লাহ মাসুদ। অভিযুক্তদের সাথে মুঠোফোনে কথা বললে তাহারা জানান-কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাষাপাড়া গ্রামের সুলতান আহাম্মদ এর পুত্র আবদুল্লাহ মাসুদ বিভিন্ন সময় সৌদি আরবের সহজ সরল যুবকদের ভালো চাকরির লোভ দেখিয়ে টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাংলাদেশে লুকিয়ে রয়েছে। এদিকে গত ২০২১ সালের মে মাসে বাংলাদেশে এসে কি ভাবে পূর্বের পাসপোর্ট বাতিল করা যায়(যেহেতু পাসপোর্টটি সৌদি আরবের রিয়াদে করা হয়েছে) এ নিয়ে আবদুল্লাহ মাসুদের বিভিন্ন চিন্তা ভাবনা মাথায় ঘুড়পাক করছে। পরবর্তীতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়ন পরিষদ এর সচিব মতিউর রহমানের নিকট সরনাপন্ন হন আবদুল্লাহ মাসুদ(৪৫)। তারপর আবদুল্লাহ মাসুদ ইউপি সচিব মতিউর রহমানের কাছে ভালোই ফলাফল পান। ইউপি সচিবের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় যে, মোটা অংকের বিনিময়ে আবদুল্লাহ মাসুদের পূর্বের তৈরি করা জম্ম সনদের তথ্য মোতাবেক জম্ম তারিখ ও সাল ঠিক রেখে, এমনকি বাবা মায়ের নাম সঠিক রেখে আবদুল্লাহ মাসুদ তাহার নামের জায়গা মো: হাবিবুর রহমান মজুমদার(৪৫) বছর দিয়ে পূনরায় আরেকটি জম্ম সনদ করে দেন । যাহার জম্ম সনদ নং:১৯৭৮১৯১৩৩৩৯১১২৪৭৯। এটি অনলাইনেও অন্তভুক্তকরণ করা হয়েছে ২০২১ সালের ৭ জুন। চৌয়ারা ইউনিয়ন পরিষদের সচিব মতিউর রহমানের অনিয়মের বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের (স্থানীয় সরকার বিভাগ) উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমানের সাথে কথা বললে তিনি জানান-একজন নাগরিকের একটি মাত্র জম্মনিবন্ধন পাওয়ার অধিকার রাখেন। কোন ব্যক্তি তথ্য গোপন বা নাম পরবির্তন করে জম্ম নিবন্ধন করলে তা প্রমাণিত সাপেক্ষে শাস্তি হওয়ার বিধান রয়েছে। অনিয়মের বিষয়ে অভিযুক্ত আবদুল্লাহ মাসুদের সাথে কথা বলার চেষ্টা করলেও কোন প্রকার সুযোগ হয়নি। বিষয়টি স্থানীয় সরকার বিভাগের উপোরক্ত কর্মকর্তারা তদন্ত সাপেক্ষে অবৈধ জম্ম সনদ করার কাজে জড়িতদের শাস্তির আওতায় আনবেন বলে দাবি সাধারন জনগণের । অভিযুক্ত ইউপি সচিব মতিউর রহমান এর সাথে কথা বললে তিনি জানান-আমি এ জম্ম সনদটির বিষয়ে কোন প্রকার কথা বলতে চাই না। সুলতান আহাম্মদ এর ৪জন পুত্র সন্তান থাকলেও উদ্দেশ্য প্রনোদিত,জালিয়াতিকরণ করে আবদুল্লাহ মাসুদের নামের বিপরীত মো: হাবিবুর রহমান মজুমদার জম্মসাল, পিতা-মাতার নাম সঠিক রেখে আবদুল্লাহ মাসুদ ব্যক্তিটি ২য় জম্ম সনদ করার তথ্য প্রমান মিলেছে।