বরিশালগামী মাইক্রোবাসের সাথে বাসের মুখোমুখি সংর্ঘষের ঘটনায় ঘটেছে। মাদারীপুরে শিবচর উপজেলায় দুঘর্টনায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।
বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন- রবিউল ইসলাম (৩৫)। তিনি আগৈলঝড়া উপজেলার উত্তর মিহিপাশা গ্রামের সেকান্দার সরদারের ছেলে।
শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মাইক্রোবাসটি কাঁঠালবাড়ী ঘাট থেকে বরিশাল যাচ্ছিল। রাত ১০টার দিকে পদ্মাসেতুর এক্সপ্রেস সার্ভিস এরিয়া-৩ পার হয়ে মহাসড়কে উঠতে গেলে মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী এসএ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসের নয় যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন থেকে দুজনের মৃত্যু হয়। এদিকে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।