• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় বৃদ্ধাকে হত্যা কচুক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৯, ২০২২, ০৯:৩৪ পূর্বাহ্ণ
বামনায় বৃদ্ধাকে হত্যা কচুক্ষেত থেকে মরদেহ উদ্ধার

বামনা(বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনায় ষাটউর্ধ্বো এক বিধবা নারীকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বাড়ী থেকে ৩০০ গজ দুরত্বে খালের পাড়ে একটি কচুক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড়তালেশ্বর গ্রামে। নিহত ওই বৃদ্ধার নাম মোসা. সালেহা বেগম(৬৫)। তিনি ওই গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী।
গত সোমবার (১৮ জুলাই) রাত ৮টায় নিহত ওই নারীর মেয়ে আকলিমা বেগম প্রথম তার মায়ের মরদেহ খালের পাড়ে কচুক্ষেতে দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। বামনা থানা পুলিশ প্রাথমিকভাবে ধরনা করেণ তাকে পরিকল্পিতভাবে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। সোমবার রাতেই বরগুনা সিআইডি ও পটুয়াখালী থেকে পিবিআই দল ঘটনাস্থল এসে হত্যার রহস্য অনুসন্ধান করেন। তবে কি কারণে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে তা এখন তারা বলতে রাজি হয়নি।
আজ মঙ্গলবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায় বামনা থানা পুলিশ। এঘটনায় বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানান, নিহতের মেয়ের ডাকচিৎকারে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং খালের পাড়ে বেরিবাঁধের পাশে একটি কচুক্ষেতের ভিতর মায়ের লাশের পাশে মেয়েকে কান্না করতে দেখতে পান তারা। পরে পুলিশ এসে লাশটির সুরাতহাল করেন। এদিকে লাশটি থেকে মাত্র ২০ গজ দুড়ে বাঁধের পাশে একজোড়া পুরুষের জুতা রাখা দেখেন স্থানীয়রা। সেখান থেকে কাউকে টেনে হিচড়ে নেওয়ার চিহ্ণ দেখা গেছে। স্থানীয়দের ধারনা সন্ধ্যার পরে তাকে একা পেয়ে দুর্বুত্ত্বরা তার স্বর্নাংলঙ্কার ছিনিয়ে নেয়। তিনি তাদের চিনতে পরায় তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে কচুবাগানে ফেলে রেখে যায়।
এব্যপারে নিহত ওই বৃদ্ধার মেয়ে আকলিমা বেগম জানান, সন্ধ্যার পরে তার মা ঘরে না ফিরলে তিনি তাকে খুজতে বাঁধের কাছে যায়। সেখানে তার মায়ের জুতা দেখতে পায়। জুতা ও কচুক্ষেতের ভিতর দিয়ে কাউকে টেনে হিচড়ে নেওয়ার চিহ্ণ অনুসরণ করে কিছু দুড়ে গিয়ে তিনি তার মায়ের মরদেহ দেখতে পান। তার ধারনা ছিনতাইকারী কিংবা ডাকাতদল তার মায়ের স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ফেলে গেছেন।
বামনা থানার অফিসার ইন চার্জ মো. বশিরুল আলম বলেন, এটা একটি পরিকল্পিত হত্যা কান্ড। সিআইডি এবং পিবিআই এই হত্যাকান্ডের তদন্ত করছেন। আশাকরি দ্রুত হত্যাকারী সনাক্তকরে গ্রেফতার করতে সক্ষম হবো।