• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৯, ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ণ
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টোর, গোপালগঞ্জ : নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ এর মন্দিরে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ এ মানববন্ধনের আয়োজন করে।

আজ মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র অংশগ নেন।

মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের মানস তালুকদার, পলাশ বর, নিউটন বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা সম্প্রতি নড়াইলে দিঘলিয়া ও লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি লুটপাট, ভাংচুর এবং মন্দিরে হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। #