হিজলা প্রতিনিধি।।
সারাদেশের ন্যায় বরিশালের হিজলা উপজেলায় বোস্টার ডোজ উদযাপন উপলক্ষে উপজেলার ৬ টি ইউনিয়নে ১৮ টি কেন্দ্রে কোভিড-১৯ বুস্টার ডোজ টিকা দেওয়া হচ্ছে।
সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সহ ১৮ টি কেন্দ্রে ৩ দিনে ১০ হাজার লোকোর মাঝে টিকা প্রদান করা হবে।
আজ প্রথম দিনে কেন্দ্র গুলো ঘুরে দেখা যায় উপস্থিতির সংখ্যা কম হলেও ধিরে কেন্দ্রগুলোতে বীর জমাচ্ছে আগ্রহীরা।
মানুষের মাঝে ৩য় ডোজ টিকা নেওয়ার আতঙ্কটা এখন আর নেই। টিকা নেওয়া অনেকেই জানায় টিকা নিয়ে কোন ধরনের সমস্যা হয়নি তারা সুস্থ আছে।
বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায় দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা অনেকের হাতে অনলাইন কপি না থাকায় টিকা নিতে গিয়ে অনেকেই বিপাকে পড়েছে নতুন করে অনলাইন থেকে কার্ড সংগ্রহের জন্য দৌড় ঝাপ শুরু করেছে। আবার কেউ কেউ প্রথম ডোজ ও দ্বিতীয় টিকা গণটিকার কার্যক্রমে টিকা গ্রহন করেও তৃতীয় ডোজ টিকা নিতে পারছেনা, অনলাইনে নাম না থাকায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা মাহজাবিন বলেন ছয়টি ইউনিয়নে ১৮টি কেন্দ্রে ১০ হাজার মানুষের মাঝে এই টিকা প্রদান করা হবে, প্রতিটি কেন্দ্রে ৫ শত জনের চাহিদা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
বরিশাল সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান টিকা কেন্দ্র পরিদর্শন শেষে জানায় বুস্টার ডোজ টিকা যাদের দেওয়া হয়নি তাদের জন্য এই কর্মসূচী, শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।