মোবারক হোসেন রুবেল ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিনের বদলীর আদেশ স্থগিতকরণ করে তাঁকে এ উপজেলায় চাকরিতে বহাল রাখার দাবিতে আজ বুধবার (২০জুলাই) দুপুর ১২টার দিকে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮জুলাই সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালকের নির্দেশে ওই কর্মকর্তাকে পাশের তাহিরপুর উপজেলায় বদলী করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রাঙ্গণে ওই কার্যালয়ের উপকারভোগীসহ সর্বস্তরের জণগণের ব্যনারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে দেড় শতাধিক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাতাভোগী আয়াতুন্নেছা, সাবেক ইউপি সদস্য সবুজ মিয়া, রাজাপুর গ্রামের বাসিন্দা ওয়ারেছ ফকির প্রমুখ। মানববন্ধন শেষে গিয়াস উদ্দিন স্যারের বদলী মানি না,মানব না,বদলীর আদেশ স্থগিত করতে হবে, করতে হবে এই স্লোগানে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।#
২০.০ ৭.২০২২