• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগী ট্যু ঢাকাগামী লঞ্চে যাত্রী নিহত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২১, ২০২২, ০৫:১৪ পূর্বাহ্ণ
বেতাগী ট্যু ঢাকাগামী লঞ্চে যাত্রী নিহত।

সৈয়দ নূর-ই আলমঃ
বেতাগী ট্যু ঢাকাগামী লঞ্চে এক যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। বুধবার রাত ১২ টায় বেতাগী থেকে ঢাকায় ঢাকাগামী ‘শাহরুখ-২ লঞ্চে এ ঘটনাটি ঘটে।ওই যাত্রীর সাথে কোন স্বজন না থাকায় তার কোন পরিচয় পাওয়া যায়নি।তবে নিহত ব্যক্তির পেকেটে তিনটি ডেকের টিকিট পাওয়া গেছে।
লঞ্চে থাকা ঢাকাগামী এক প্রত্যক্ষদর্শী জানান,’ হঠাৎ লঞ্চের ডেকে(মেঝেতে) অনেক লোক দেখতে পাই। সামনে এগিয়ে গেলে দেখি একজন মধ্য বয়সী লোক মারা গেছে। পাশে লোকজনের ভীর। পাশে থাকা যাত্রীরা বলছিলো লোকটি বসা ছিলো হঠাৎ মেঝেতে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর লোকজন ভীর করলে লঞ্চ কর্তৃপক্ষ আসলে জানা যায় লোকটি মারা গেছে। তবে সাথে কোন স্বজন আছে কিনা এমন কোন খোঁজ পাওয়া যায়নি । এমনকি নিহত লোকটির পরিচয়ও জানা যায়নি।তবে সাথে তিনটি টিকিটের রিসিট পাওয়া গেছে বলে লঞ্চ কর্তৃপক্ষ জানান।
শহরুখ-২ লঞ্চের ইনচার্জ মো.শরিফ যুগান্তরকে জানান,’ বরগুনা থেকে ঢাকা আসতে ৮টি ষ্টেশনে যাত্রী তুলতে লঞ্চ থামানো হয়। কোন ষ্টেশন থেকে লোকটি উঠেছে তা এখনো নিশ্চত না। লোকটির সাথে কোন স্বজনেরও খোঁজ মেলেনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষেের সাথে কথা বলে ঢাকা থেকে বরগুনাগামী রয়েল ক্রুস-২ লঞ্চে আমরা অজ্ঞাত নিহতের লাশ হস্তান্তর বরেছি।