• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পথশিশুদের নিয়ে সংলাপঃ শেল্টার হোমের দাবী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২১, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ
বরিশালে পথশিশুদের নিয়ে  সংলাপঃ শেল্টার হোমের দাবী

বরিশাল ব্যুরো

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু আমার রাস্তাঘাট, গ্রামে, কিংবা শহরে অনেক জায়গাতেই পথশিশু দেখতে পাই। যেই সময়ে একজন শিশু বিদ্যালয়ে যাওয়ার কথা সেই সময়ে শিশুদের দেখতে পাওয়া যায় রাস্তাঘাটে কাগজ কুড়াচ্ছে কিংবা ভিক্ষা করছে বা পানি বিক্রি করছে। পথশিশুরা একজায়গা থেকে অন্য জায়গায় ঘুড়ে বেড়ায়। তাদের বসবাসের জন্য নির্দিষ্ট জায়গা নেই। পথশিশুরা যেখানে খুশি সেখানে চলাফেরা করে, বিশেষ করে বাস ও লঞ্চ টার্মিনালে অনেক পথশিশু দেখা যায়। এদের থাকার জন্য শেল্টার হোম জরুরী।

বৃহস্পতিবার স্থানীয় পথশিশুদের সাথে সরকারি কর্মর্কতাদের সংলাপে এই তথ্য উঠে এসেছে। ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর কাজী শফিকুল আলম।

সরকারের অতিরিক্ত সচিব ও মিশনের সাধারণ সম্পাদক সাজেদুল কাইয়ুম দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রাসেল আহমেদ, বরিশাল কারাগারের সিনিয়ন জেল সুপার রত্না রায় ও জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর কহিনুর বেগম, মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (সাবেক) পঙ্কজ রায় চৌধুরী, ইঞ্জিনিয়ার গোলাম সরফুদ্দিন, মিশনের জুলফিকার মতিন, মনিরুজ্জামান ও বরিশালের ফোকাল পয়েন্ট নাসির উদ্দিন আহমেদ, উন্নয়ন সংগঠক খোরশেদ আলম ও শুভংকর চক্রবর্তী। ##