মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা, সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই গ্রামের মড়ল বাড়ি নিবাসী পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ জিয়াউদ্দিন তালুকদার বৃহস্পতিবার রাত ১২ টা ৫০ মিনিটে অসুস্থতা জনিত কারণে ময়মনসিংহের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
( ২২ জুলাই) শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটে তার নিজ গ্রামের বাড়ির সামনে জানাজার নামাজ শেষ করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তিনি ১ স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক, সাংবাদিক ও পল্লী চিকিৎসক মোবারক হোসেন রুবেল এর পিতা ছিলেন। বরেণ্য এই ব্যক্তির মৃত্যুতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, সদস্য সাংবাদিক এনামুল হক এনাম, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল, সাবেক চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল বারেক ছোটন,সাংবাদিক মোবারক হোসাইন প্রমুখ।