গৌরনদী প্রতিনিধি \ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানে বরিশালের গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ দিবসের প্রথম দিন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার বেলা এগারটায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আবুল বাশার, সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, মনীষ চন্দ্র বিশ্বাস, বিশ্বজিৎ কুমার বিপ্লব, জামিল মাহমুদ, হাসান মাহমুদ, কাজী আল আমিন, আরিফিন রিয়াদ, হাসান মেহেদী লিজন, জিএম জসিম হাসান, ফাহাদ মিয়া সহ অন্যান্যরা।