• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৪, ২০২২, ০৬:৩২ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

রবিবার (২৪ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মাসুদ, বাকেরগঞ্জ রিপোর্টার ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা বন কর্মকর্তা মহিদুর রহমান জয়, তথ্য আপা মাহবুবা সিকদার প্রমূখ।

আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের টুইন কোয়ার্টার পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।