• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জে পোনা অবমুক্ত, র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৪, ২০২২, ০৮:৪৬ পূর্বাহ্ণ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জে পোনা অবমুক্ত, র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জে পোনা অবমুক্ত, র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য অফিস এসব অনুষ্ঠানের আয়োজন করে।

আজ রবিবার (২৪ জুলাই) সকালে শহরের হেলিপ্যাড লেকে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পরে সেখান থেকে একটি র‌্যালীটি বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা মৎস্য অফিসে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহসিন উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক এএম আশিকুর রহমান, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো: জিল্লুর রহমান রিগান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো: রুহুল আমীন শেখসহবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভায় দেশিয় মৎস্য সম্পদ রক্ষা এবং মৎস্য সম্পদের উন্নয়ন নিয়ে আলোচন হয়। পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য তিন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। #