• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অাগৈলঝাড়ায় কলেজ একাডেমিক ভবনের উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৪, ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ণ
অাগৈলঝাড়ায় কলেজ একাডেমিক ভবনের উদ্বোধণ

দুই কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধণ করা হয়েছে।
রোববার দুপুরে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, রত্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা। কলেজ গভর্নিং বডির সভাপতি রফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে কলেজ হলরুমে উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ নাসির ইকবাল। সভার শুরুতে প্রধানঅতিথি ফিতা কেটে নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধণ করেন।