• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত সাংসদ সদস্য গোলাম সবুর টুলুর ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৬, ২০২২, ১২:০৬ অপরাহ্ণ
প্রয়াত সাংসদ সদস্য গোলাম সবুর টুলুর ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা।

মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি বামনা,পাথরঘাটা ও বেতাগী সংসদীয় এলাকা বরগুনা -২ আসনের সাবেক সাংসদ প্রয়াত আলহাজ্ব গোলাম সবুর টুলুর ৯ম মৃত্যুবার্ষীকি আজ ২৬ জুলাই সকাল ১১টায় বামনা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
উক্ত আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল বলেন ২০১৩ সালের এই দিনে (২৬ জুলাই) ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৬৮ বছর বয়সে তিনি মারা যান।
২০০৮ সালে বরগুনা-২ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। তার সহধর্মিণী সুলতানা নাদিরা ৩১৫ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য। সাবেক সাংসদ গোলাম সবুর টুলু বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে জন্মগ্রহণ করেন।
ছয় ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম। তিনি ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করে মধুমতি টাইলস এন্ড সিরামিক ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। গোলাম সবুর টুলু সৎ এবং স্বচ্ছ রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। পরিশেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়ে।