• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন পংকজ নাথ এমপি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২২, ১১:৪২ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন পংকজ নাথ এমপি।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
আজ বৃহস্পতিবার ভোররাতে মেহেন্দিগঞ্জের প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের রাজলক্ষ্মী সিনেমা হল সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আবুল কালাম মোল্লা গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা। বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান তিনি। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দুপুরে সংসদ সদস্য পংকজ নাথ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা দিয়ে ক্ষতিগ্রস্তদের সকল প্রকার সহযোগিতা করা হবে বলে জানান সাংসদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।